ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়োজনে আমি এ জেলা ছেড়ে চলে যাব, তবুও কোনো অনিয়ম বা দুর্নীতি করবো না: পুলিশ সুপার বেলাল


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ২:৪২

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেছেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে। কোন প্রকার অর্থ লেনদেন করবেন না এবং কাউকে টাকা দেবেন না। কেউ তদবির করতে আসলেই প্রার্থীকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে আমি এ জেলা ছেড়ে চলে যাব, তবুও কোনো অনিয়ম বা দুর্নীতি করবো না।

রবিবার (২৯ মার্চ) বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চাকুরী প্রার্থীরা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, দেশে প্রকৃতপক্ষে কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে বেশি দামে বিক্রি করছেন, যার ফলে বাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। তিনি আরো বলেন, এ জেলায় সর্বোচ্চ বেকারের সংখ্যা হবে ১ লক্ষ। একটু অপেক্ষা করেন আগামী দুই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। বিসিক পুরাতন নতুন মিলে হবে দুইটা, বিমান বন্দর চালু হবে, মেডিকেল কলেজ স্থাপিত হবে। এজন্য জনবল লাগবে ৫ লক্ষ, তখন জেলার বেকারের সমস্যা সমাধান হয়ে বাইরের লোকও চাকুরী পাবে। 

ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ও এসআই রহমতুল্লাহ রনি। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা