ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বাপা'র নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৩:১৭

বাংলাদেশ এগ্রো-প্রসেসরস' এসোসিয়েশন (বাপা)-এর ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নিকট রবিবার বিকেলে বাপা কার্যালয়ের সম্মেলন কক্ষে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে।

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা'র প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট অর্থ) উজমা চৌধুরী, সহ-সভাপতি ও প্যারাগন এগ্রো লিঃ ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমান, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা অংশীদার বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান, কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাঃ) লিঃ মিনহাজ আহমেদ ও সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে যুগ্ম সচিব (এফটিএ), বাণিজ্য মন্ত্রণালয় - কে বাপা'র নির্বাচনকালিন প্রশাসক হিসেবে অফিস আদেশ জারী করেন। পরবর্তীতে গত ০৮ জানুয়ারী ২০২৬ তারিখে বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড কর্তৃক আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে ভোট গ্রহণের দিন ধার্য্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। কিন্তু প্রার্থীতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ১৫ সদস্যের বাপা'র কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সে অনুযায়ী গত ১৫ মার্চ ২০২৬ তারিখে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

গতকাল ২৯ মার্চ ২০২৬ তারিখ অপরাহ্নে প্রশাসক কর্তৃক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসেম, চেয়ারম্যান সজীব গ্রুপ ও সাধারণ সম্পাদক জনাব ইকতাদুল হক, প্রোপাইটর আহমেদ এন্ড কোং সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বিদায়ী প্রশাসক-এর কর্মদক্ষতার প্রশংসা করেন এবং কার্য পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান। আগামী দিনে বাপা'র কার্যক্রম আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলে বর্তমান কমিটির সাফল্য কামনা করেন।

এমএসএম / এমএসএম

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান