ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজ সন্তানের খোঁজে বাবার কান্না, দুইদিন পর মিলল সন্তানের লাশ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৩:৩৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর জুনায়েদ মিয়া (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাদেআলিশা গ্রামের কামারপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ মিয়া উপজেলার আলিশারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে এবং সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় বাড়ির সামনে থেকে জুনায়েদ নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের পর প্রবাসে থাকা বাবা রমিজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চেয়ে দেশবাসীর কাছে আকুতি জানান। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে সব আশঙ্কা সত্যি করে দুইদিন পর তার নিথর দেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে নিহতের বাবা আবারও ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এবং কয়েকজনের নাম উল্লেখ করে এ ঘটনায় তাদের জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।'
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক