ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পদোন্নতি ও প্রশাসনের নীরবতায় প্রশ্নবিদ্ধ

এনবিআর সংস্কার আন্দোলন ঘিরে নতুন বিতর্ক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৪:০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চলমান সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে অস্থিরতা ও অসন্তোষ আরও প্রকট হয়ে উঠছে। বিশেষ করে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অভিযোগ থাকা সত্ত্বেও অতিরিক্ত কমিশনার মানস কুমার বর্মনের কমিশনার পদে পদোন্নতি পাওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৪-২০২৫ সময়কালে এনবিআর ঐক্য পরিষদের “কমপ্লিট শাটডাউন” কর্মসূচিতে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে অংশগ্রহণে উৎসাহিত করেন। এমনকি বিভিন্ন পর্যায়ে জনবল সংগঠনে তার সক্রিয় ভূমিকার কথাও উঠে এসেছে। ফলে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার পদোন্নতি অনেকের কাছেই বিস্ময়কর হয়ে উঠেছে।
সংশ্লিষ্টদের দাবি, যে আইন তো সবার জন্যই সমান একই সময়ে অনেক কর্মকর্তা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়লেও মানস কুমার বর্মনের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। কেউ কেউ অভিযোগ করছেন, সিনিয়র কর্মকর্তাদের উপেক্ষা করে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম ও নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে এনবিআরের ভেতরে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও সমালোচনা বাড়ছে। অনেক কর্মকর্তা দাবি করছেন, আন্দোলনের জেরে একপাক্ষিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে তা অযৌক্তিক। এবং একাধিক সূত্রে জানা যায় বাংলাদেশের সর্ব স্তরের প্রতিষ্ঠানে আন্দোলন হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান যেভাবে নিপীড়ন নির্যাতন কর্মকর্তা কর্মচারীদের প্রতি করছেন খুব কম ডিপার্টমেন্টেই হয়েছে এতে করে প্রশাসনের ভেতরে ক্ষোভ ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সামগ্রিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রশাসনের বিভিন্ন স্তর থেকে এখন জোরালোভাবে প্রশ্ন উঠছে,যদি আইন সবার প্রতি সমান হয় তবে কেন চেয়ারম্যান আব্দুর রহমান খান মুখ চিনে চিনে শাস্তির ব্যবস্থা করলেন আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে একই অপরাধী মানুষ কুমার বর্মন কমপ্লিট শাটডাউন ব্যানার হাতে অভিযোগ প্রমাণ থাকা ব্যক্তির পদোন্নতি কীভাবে সম্ভব হলো? এ বিষয়ে কর্তৃপক্ষের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায়, এ ধরনের বিতর্ক ভবিষ্যতে প্রশাসনের প্রতি জনআস্থা কমিয়ে দিতে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনায়ও প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এনবিআরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলো যাচাই করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি