ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে চৈত্রের ঝড়ে লণ্ডভণ্ড ৫ বিঘা কলাবাগান নিঃস্ব কৃষক আবুল কালাম


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৪:৩৩

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের বিখ্যাত বাদাল মাঠে সম্প্রতি হঠাৎ বয়ে যাওয়া চৈত্র মাসের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষক মো. আবুল কালামের ৫ বিঘা জমির বিশাল কলাবাগান। প্রকৃতির এই আকস্মিক তাণ্ডবে তিল তিল করে গড়ে তোলা কয়েক লক্ষ টাকার ফসল চোখের সামনে মাটির সাথে মিশে যাওয়ায় এখন শুধুই হাহাকার করছেন এই প্রান্তিক কৃষক।
সরেজমিনে বাদাল মাঠে গিয়ে দেখা যায়, গত সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে মাঠের পর মাঠ কলার গাছ উপড়ে ও ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রতিটি গাছে বড় বড় কলার কাঁদি এসেছিল, যা আর মাত্র কয়েক দিন পরেই বাজারে বিক্রির উপযুক্ত হতো।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কৃষক পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে আবুল কালাম মিডিয়াকর্মীদের দেশে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ‘বাবার মৃত্যুর পর অনেক কষ্টে সংসারের ভার কাধে নিয়েছি, চড়া সুদে ধার-দেনা করে আর নিজের হাড়ভাঙা খাটুনিতে এই ৫ বিঘা কলার চাষ করেছিলাম, ভেবেছিলাম এবার ভাল ফসল বিক্রয় করে সব ঋণদেনা শোধ করে পরিবারের মুখে হাসি ফুটাবো। কিন্তু এক রাতের ঝড় আমার সব স্বপ্ন শ্মশান বানিয়ে দিল ঘুর্ণিঝড়। এখন পাওনাদারদের টাকা দেবো কীভাবে আর মা-সন্তান নিয়ে খাবো কি।”
স্থানীয়রা জানান, বাতাসের তীব্রতায় পুরো বাগানটি ধ্বংস হয়ে যাওয়ায় কৃষক আবুল কালামের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি ঋণের বোঝা মাথায় নিয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী, বলেন আমি ইতিমধ্যেই বাদাল মাঠসহ ঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। প্রাকৃতিক দুর্যোগে কৃষকের এই অপূরণীয় ক্ষতি অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই করে নিয়ম অনুযায়ী দ্রুত সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহযোগিতা বরাদ্দ সাপেক্ষে প্রদান করা হবে।’

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন