ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করায় ব্যবসায়ীকে জরিমানা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৩০-৩-২০২৬ দুপুর ৪:৩৯
ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করার অপরাধে একজন সাব-ডিলার খুচরা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেছে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। ৩০ মার্চ ২০২৬ সোমবার উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে ঝুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এই জরিমানা করা হয়। 
এ বিষয়েনির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এই ব্যবসাহী খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করছে।
 এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে,ঘটনা সত্যতা পেলে ঝুমা ট্রেডার্স প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হেলাল আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে, হেলাল অতিরিক্ত দামে অকটেন বিক্রয় করার কথা স্বীকার করেন। 
সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত  পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে।
এরফানুর রহমান  সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যেকোনো ব্যক্তি জ্বালানি তেল সংকট সৃষ্টি করতে চাইলে, অথবা মজুদ করে অতিরিক্ত দামে বিক্রয় করলে তাকে আইনের আওতায় সাজা প্রদান করা হবে। 

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ‎ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু