ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৬ বিকাল ৫:৪৪
নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে অন্তিম নামের দুই বছর বয়সি এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
সোমবার (৩০ মার্চ) মোহনগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের বারান্তর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত শিশু অন্তিম ওই গ্রামের সাগর মিয়ার ছেলে। তাকে তাদের প্রতিবেশী সুকুমারের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
 
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলটি একটি হাওর এলাকা এবং থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। শিশুটিকে উদ্ধারের পর স্থানীয়রা আমাদের জানালে, আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিই।’

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার