ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

ভেড়ামারার কুচিয়ামোড়া ১ নং পান হাট ইজারায় অনিয়মের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ১০:৩৯

 হাট বাজার ইজারার শর্তাবলী অমান্য করে অনিয়মের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া ১ নং পানহাট  ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আব্দুল করিম নামে এক দরদাতা অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন,কুচিয়ামোড়া পানহাট ইজারার ক্ষেত্রে হাট বাজার ইজারার শর্তাবলী মানা হয়নি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 
সূত্রে জানা গেছে,ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম উপজেলার কুচিয়ামোড়া পানহাট ইজারা দেওয়ার জন্য গত ৮ মার্চ দরপত্র আহ্বান করেন। তিনজন দরদাতা ১৬ মার্চ দরপত্র দাখিল করেন। ওইদিন বিকেলে মিনু মন্ডল ৫৪ লাখ টাকা দিয়ে সর্বোচ্চ দরদাতা এবং আব্দুল করিম ৪৬ লাখ টাকা দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু হাটবাজার ইজারার শর্তাবলীনুযায়ী দরপত্রের সাথে সমুদয় অর্থ জমা দিতে ব্যর্থ হন মিনু।
দরপত্রের সাথে জুড়ে দেওয়া ১৪৩৩ সনের হাট বাজার ইজারার শর্তাবলীতে উল্লেখ করা হয়,দরপত্রের সঙ্গে দাখিলকৃত দরের ১০০ শতাংশ,১৫ শতাংশ মূল্য সংযোজন কর,১০ শতাংশ আয়কর এবং জামানতের ৫ শতাংশ অর্থ ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। 
দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা আব্দুল করিম অভিযোগ করে বলেন,মিনু মন্ডল শুধুমাত্র দাখিলকৃত দরের ১০০ শতাংশ টাকা হিসেবে ৫৪ লাখ টাকা জমা দেন। সাথে  ১৫ শতাংশ মূল্য সংযোজন কর,১০ শতাংশ আয়কর এবং জামানতের ৫ শতাংশ অর্থ জমা না দিলেও ইউএনও মিনুর দরপত্র বাতিল না করে তাঁকে গতকাল সোমবার হাট বাজার ইজারা সংক্রান্ত সভায় চুড়ান্ত অনুমতি দেন। এর আগে তাঁকে বাকি অর্থ জমাদানের সুযোগ করে দেওয়া হয়।
আব্দুল করিম দাবি করেন,দরপত্র খোলার দিন ইউএনওকে মিনু মন্ডলের দরপত্রের বিষয়ে অনিয়মের কথা জানালে তিনি আমাকে আশ^াস দিয়েছিলেন। বলেছিলেন এটা আইন লঙ্ঘন। তারপরও তিনি মিনুকে হাট মৌখিকভাবে বুঝে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আমি এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে জানাবো।    
জানতে চাইলে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রফিকুল ইসলাম ২০০৯ সালের হাট ও বাজার(স্থাপন ও ব্যবস্থাপনা) আইনের ব্যাখা দিয়ে বলেন,সর্বোচ্চ দরদাতা ১০০ শতাংশ সমুদয় অর্থ জমা দিয়েছেন। সেই নিয়মনুযায়ী তাকে হাট ইজারা দিতে সমস্যা নেই।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ