চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, বিকল্প ইঞ্জিনে ৩ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল
মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নেওয়ার পর পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মাঝপথে যাত্রাবিঘ্নে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে লিক হওয়া মবিল (লুব্রিকেন্ট তেল) পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পরে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ৯টার দিকে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, লাইন পরিষ্কার করে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এই রুটে অন্যান্য ট্রেনের চলাচলেও কোনো শিডিউল বিপর্যয় নেই।
Aminur / Aminur
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান