ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কয়েক ঘণ্টায় জাকারবার্গের সম্পদ কমল ৬০০ কোটি ডলার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১১:৪৬

প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার রাত নয়টার পর হঠাৎই এই যোগাযোগমাধ্যমগুলোতে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যায়। এই কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হয়েছে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গের। ৬ ঘণ্টায় তার সম্পত্তির পরিমাণ কমেছে ৬০০ কোটি ডলার।

এই বিপুল পরিমাণ অর্থ হারানোয় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কয়েক ধাপ নেমে যেতে হয়েছে তাঁকে। বর্তমানে জাকারবার্গের সম্পত্তি ১২ হাজার ১৬০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিল গেটসের নীচে নেমে গিয়েছেন তিনি। রয়েছেন পঞ্চম স্থানে।

গত ১৩ সেপ্টেম্বর থেকে ওয়াল স্ট্রিট জার্নাল একগুচ্ছ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব প্রতিবেদনে উঠে আসে ফেসবুকের বিভিন্ন সমস্যাগুলো। সেই প্রতিবেদনগুলো আরও লেখা হয়, নিজের বিভিন্ন পরিষেবার ব্যাপারে জানা সত্ত্বেও সেগুলো নিরসন করতে উদ্যোগী নয় জাকারবার্গের সংস্থাটি।

এই আবহে সোমবার রাত ৯টা থেকে বিশ্ব জুড়ে বন্ধ বয় ফেসবুক, হোয়াসটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির পরিষেবা। তারপরই জাকারবার্গের সম্পত্তিতে নামল ধস। সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা