আখাউড়ায় শ্রেণিকক্ষে ছাদের পলেস্তরা খসে পড়েছে
আখাউড়ায় শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সময়ে একটি
ছাদের পলেস্তরা খসে পড়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণির ‘বি’ শাখার ক্লাস চলার সময় হঠাৎ করে ছাদ থেকে বড় আকারের পলেস্তরার একটি অংশ খসে মেঝেতে পড়ে। বিকট শব্দে ভীতসন্ত্রস্ত হয়ে শিক্ষার্থীরা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যায়। পরে তাদের অন্য কক্ষে সরিয়ে নিয়ে পাঠদান চালানো হয়। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ওই ভবনের আরও দুটি শ্রেণিকক্ষে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ভবনটির ছাদ অনেকদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। এ কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ক্লাস করতে হতো।
মোগড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুস বলেন, “ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। ঝুঁকি নিয়েই ক্লাস নিতে হচ্ছিল। আজ ছাদের পলেস্তরা খসে পড়লেও সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। পরে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।”
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম ভূঁইয়া জানান, ভবনটি ২০০৪ সালে নির্মিত হলেও বর্তমানে এর তিনটি কক্ষই প্রায় অকেজো হয়ে পড়েছে। দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”
ঘটনার পর অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু