শ্রীমঙ্গলে দোকান থেকে তক্ষক উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক দুটি ঘটনায় একটি বিপন্ন প্রজাতির তক্ষক ও একটি আহত ভুবন চিল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তক্ষককে ঘিরে স্থানীয়দের মধ্যে উচ্চমূল্যে বিক্রির গুজব ছড়িয়ে পড়লেও দ্রুত পদক্ষেপে প্রাণীগুলোকে নিরাপদে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নতুন বাজার এলাকায় শ্যামল দেবের গুড়ের দোকান থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। জানা যায়, সকালে দোকান খোলার পর কর্মচারীরা ভেতরে তক্ষকটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় কিছু ব্যক্তি তক্ষকটি লক্ষাধিক টাকায় বিক্রি করা যায় এমন গুজব ছড়াতে থাকেন।
পরবর্তীতে দোকানের মালিক শ্যামল দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দ্বীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এদিকে, একই উপজেলার আরেকটি ঘটনায় গতকাল সোমবার রাতে ঝড়ের কারণে জননী ভান্ডারের মালিক যোগেন্দ্র পালের বাড়ির একটি গাছ থেকে ভুবন চিলের একটি বাচ্চা নিচে পড়ে যায়। এতে পাখিটি সামান্য আহত হয়। খবর পেয়ে একই দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সেটিকেও বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, তক্ষক একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির প্রাণী। এ প্রাণী কেনাবেচা বা অবৈধভাবে সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা আরও বলেন, তক্ষক নিয়ে প্রচলিত উচ্চমূল্যের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।
সংশ্লিষ্টরা সবাইকে বন্যপ্রাণী সংক্রান্ত কোনো গুজবে কান না দিয়ে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied