ত্রিশালে সিমেন্ট মিশ্রিত বিষাক্ত পানিতে কয়েক গ্রামের কৃষি জমির ফসল নষ্ট
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে বাগান গ্রামের গজারিয়া খালটি একদিকে ভরাট হচ্ছে সিমেন্টের মিশ্রিত পানিতে আর অন্যদিকে সেই দূষিত বর্জ্য পড়ায় খালের পানি থেকে কৃষি জমিতে আসায় নষ্ট হচ্ছে কয়েক গ্রামের ফসল।
সরজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বাগান গ্রাম অবস্থিত এনডিই রেডীমিক্স কোম্পানির সিমেন্ট মিশ্রিত পানি গজারিয়া খালে আসায় একদিকে খাল ভরাট হচ্ছে এবং সিমেন্ট মিশ্রিত পানি কৃষি জমিতে চলে আসায় আশেপাশে কয়েক গ্রামের ফসল নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, কৃষিকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছি। উদ্দেশ্য ছিল মাটি ও মানুষের সঙ্গে থেকে দেশের অর্থনীতিতে অবদান রাখা। কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। আজ প্রায় কয়েক বছর ধরে আমরা এক মুঠো ধান ঘরে নিতে পারি না। এই গজারিয়া খালে সিমেন্ট মিশ্রিত পানি আসায় খাল যেমন ভরাট হয়ে গেছে আর এই সিমেন্ট মিশ্রিত পানি কৃষক জমিতে চলে আসায় আশেপাশে কয়েক গ্রামের ফসল নষ্ট হচ্ছে। আমরা মূর্খ মানুষ সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।
আরেক স্থানীয় কৃষক আব্দুল রাজ্জাক বলেন, এই খালের সামনে আমার একটি জমি আছে। খাল ভরাট হয়ে যাওয়ায় সিমেন্ট মিশ্রিত পানি কৃষক জমিতে চলে আসায় ধানগাছগুলো অস্বাভাবিকভাবে হলুদ হয়ে শুকিয়ে যেতে থাকে। খালের পানি লবণাক্ত ও শিল্পবর্জ্যে দূষিত হওয়ায় তার পুরো ফসল নষ্ট হয়ে যায়। এতে প্রায় কয়েক গ্রামের কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে। কৃষকদের দাবি, অবিলম্বে খালের পানি দূষণ বন্ধ করা বিকল্প সুপেয় ও সেচযোগ্য পানির উৎস তৈরি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি জমির ফসল সহযোগিতা নিশ্চিত করা।
কৃষকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনডিই রেডীমিক্স কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান বলেন, সিমেন্ট মিশ্রিত কিছু পানি
খালে চলে আসে এটা সত্য। আর খাল ভরাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা হেড অফিসে কথা বলেছি কয়েক দিনের মধ্যে খাল খনন করে দেওয়া হবে।
ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান বলেন, বিষয়টি আমি জানতাম না তবে খুব দ্রুত সরেজমিনে এলাকা পরিদর্শন করে আসবো। গজারিয়া খালে যদি সিমেন্টের মিক্সার বা কংক্রিট মিশ্রিত পানি কৃষিজমিতে পড়লে মাটির ভারসাম্য নষ্ট হয়, মাটি শক্ত হয়ে যায় এবং ফসলের শিকড় ও পুষ্টি গ্রহণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। এই বিষাক্ত পানি বা কাদামাটি জমির উর্বরতা নষ্ট করে, ফলে ফসল উৎপাদন কমে যায় বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
ত্রিশাল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, সোশ্যাল মিডিয়া ও আপনাদের মাধ্যমে জানতে পেয়েছি। আজ পরিদর্শনে যাবো,।পরিদর্শন করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী