ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া -মাটি কাটায় জামায়াত নেতা মোমেনকে ৫লাখ টাকার অর্থদণ্ড


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩১-৩-২০২৬ দুপুর ৪:২৭

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে পুলিশের দুটি টিম উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়।

 বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হয়। পরবর্তী তার নির্দেশনা অনুযায়ী মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘটনাস্থলে দুটি এস্কেভেটর রেখে চাবি নিয়ে চালক পালিয়ে যায়। এরপর সেগুলো বিকল করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে আব্দুল মোমেনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্ত আব্দুল মোমেন সাতকানিয়ায় জামায়াতের একনিষ্ঠ কর্মী হিসেবে সোস্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিত।

মোমেনের সাথে জামায়াতের সাতকানিয়া উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে একাধিক ছবি ভেসে বেড়াচ্ছে ফেসবুকে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত