বেনাপোল এসএ পরিবহন কুরিয়ার ভ্যান থেকে অবৈধ পণ্য জব্দ
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে ঢাকাগামী এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে টাস্কফোর্স টিম। আটক ভারতীয় অবৈধ পণ্যর সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে কুরিয়ারের বুকিংকৃত পণ্যর আড়ালে অবৈধ পণ্যের তল্লাশি চালানো হয়।
অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের (কুরিয়ার) সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ট্রাক ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩ নম্বরের তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা শাওয়ার জেল, গ্লো অ্যান্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েভ কন্ডিশনার, হারবাল লাইফ নিউট্রিশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল।
স্থানীয় ভাবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই এসএ পরিবহনের বেনাপোল শাখা অফিসটিতে অবৈধভাবে সীমান্ত হতে ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ পণ্য বুকিং নিয়ে দেশের অভ্যান্তরে নিয়ে যায়। বর্তমান ভারত হতে বিজনেস ভিসায় আগত পাসপোর্ট যাত্রীদের পাসপোর্ট কপি সংগ্রহ পূর্বক পণ্যের চালান দেশের বিভিন্ন অভ্যান্তরে পৌঁছে দেওয়ার জন্য এসএ পরিবহন কুরিয়ারের বেনাপোল শাখায় নিয়মিত পণ্য বুকিং নিয়ে থাকে। এ সুযোগে কতিপয় চোরাকারবারী এসএ পরিবহনের মাধ্যমে শুল্ক ফাঁকির পণ্য সামগ্রী দেশের বিভিন্ন স্থানে অনায়াসে পাঠাচ্ছে। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।
একাধিক সূত্র হতে জানা যায়, পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তায় একাধিকবার এসএ পরিবহনের পণ্যবাহী গাড়ি আটক করলেও অদৃশ্য শক্তিতে ছেড়ে দেওয়ার কারনে চোরাকারবারীরা এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের আঁড়ালে তাদের অবৈধ ব্যবসা পরিচালনার একমাত্র নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে অভিযানে বিপুল পরিমান চোরাচালান ও শুল্কফাঁকির পণ্য মিলেছে।
শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। পরে মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসাথে দেশের স্বার্থে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন