ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

৯ এপ্রিল শুরু হচ্ছে অলিম্পিকের টিকিট বিক্রি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৩-২০২৬ বিকাল ৬:৫৪

 ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের প্রথম ধাপের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি। আগামী ৯ এপ্রিল থেকে এই টিকিট কেনার সুযোগ পাবেন সাধারণ দর্শকরা।
৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপের টিকিট বিক্রি চলবে। লস অ্যাঞ্জেলেস এবং ওকলাহোমা সিটির বাসিন্দাদের জন্য ২ এপ্রিল থেকে শুরু হবে বিশেষ প্রি-সেল, যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। যারা ১৮ মার্চের মধ্যে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্দিষ্ট সময় বরাদ্দ করা হবে। নির্বাচিত দর্শকদের আজ (৩১ মার্চ) থেকে ৭ এপ্রিলের মধ্যে ইমেইলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
সাধারণ দর্শকদের জন্য খেলা দেখা সহজ করতে আয়োজকরা আকর্ষণীয় মূল্য নির্ধারণ করেছেন অলিম্পিক কর্তৃপক্ষ। প্রতিটি ডিসিপ্লিনের গেমসের জন্য প্রায় ১০ লাখ টিকিট রাখা হয়েছে, যার মূল্য মাত্র ২৮ ডলার। মোট টিকিটের প্রায় ৫০ শতাংশের দাম থাকবে ২০০ ডলারের নিচে এবং ৭৫ শতাংশ টিকিট পাওয়া যাবে ৪০০ ডলারের নিচে। মাত্র ৫ শতাংশ টিকিটের দাম ১০০০ ডলারের বেশি হতে পারে।
একজন ক্রেতা সর্বোচ্চ ১২টি টিকিট কিনতে পারবেন। তবে ফুটবল টুর্নামেন্টের জন্য আলাদাভাবে আরও ১২টি টিকিট কেনার সুযোগ থাকবে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে।
টিকিট জালিয়াতি রোধে আয়োজকরা দিয়েছে কড়া হুঁশিয়ারি। অফিসিয়াল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে টিকিট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৭ সালের আগে চালু হবে না কোনো ভেরিফাইড রিসেল প্ল্যাটফর্ম।

 

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল