ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জে অজগর সাপ উদ্ধার, মাঝরাতে বনে অবমুক্ত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১১:৩৪

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতবাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে  রাতেই সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প অফিস সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট বলে জানা গেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় রাত সাড়ে ১২টার দিকে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের  বনে অবমুক্ত করা হয়।
অবমুক্তকরণ কার্যক্রমে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বন বিভাগ ও কমলগঞ্জ থানার পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।
অ্যালায়েন্সের রেসকিউ টিমের ফিল্ড এসিস্ট্যান্ট সামদেও পাশী সকালের সময়কে বলেন 'খাবারের সন্ধানে অজগর প্রজাতির সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে। সাপটি শারীরিকভাবে সুস্থ আছে এবং কোনো আঘাতের চিহ্ন নেই।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ ও অক্ষত ছিল। নিরাপদ পরিবেশে সংরক্ষণের লক্ষ্যে দ্রুতই সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

Aminur / Aminur

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক