ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে জলবায়ু কর্মশালা শেষ,


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১২:৪৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় বিষয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্ত হয়।
 
বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বায়োডাইভার্সিটি (বিপনেট) সিলেট চ্যাপ্টারের আয়োজনে এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর সহযোগিতায় শহরের অভিজাত গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টের  হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপনেটের সহ-সম্পাদক জিডিশন প্রধান সুছিয়াং। মুক্ত আলোচনা পর্বে বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপট, এর ভয়াবহতা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক জলবায়ু পরিবর্তনের প্রভাবে চা বাগান এলাকায় জীবনযাত্রার পরিবর্তন ও সম্ভাব্য ঝুঁকির বিষয় তুলে ধরেন।
কর্মশালায় বিপনেট সেক্রেটারিয়েটের সুদীপ্ত চাকমা ও মিঠুন কুমার উরাও বন নীতি এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে কারিগরি সেশন পরিচালনা করেন। এতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে স্থানীয় আদিবাসী ও সাধারণ জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জীববৈচিত্র্য ও বনজ সম্পদ সংরক্ষণের কোনো বিকল্প নেই।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক