ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে হামলার শিকার বিএনপি নেতাকে আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি মোশারফ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ১:০

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনাকে কেন্দ্র করে নির্বাচনী প্রাক্কালে হামলার শিকার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ওরফে মাছুদ রানাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও জামায়াত-শিবিরের লোকজন ভোট কেনার চেষ্টা করলে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ (মাছুদ রানা) সাহসিকতার সাথে বাধা দেন। এর জেরে তাঁর নিজ বাড়িতে হামলা চালিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয় এবং তাঁর বসতবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় তাঁর একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যায়। এই হৃদয়বিদারক ঘটনা সহ্য করতে না পেরে তাঁর মা স্ট্রোক করে ইন্তেকাল করেন।

বর্তমানে চিকিৎসাধীন এই বিএনপি নেতাকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মানবিক দিক বিবেচনায় এই সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই ধন্যবাদ জানান। পোস্টে তিনি এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেনের সার্বিক সহযোগিতা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির