রায়গঞ্জে সততা ও নিষ্ঠায় শিক্ষক সমাজে দৃষ্টান্ত শামীম হোসেন তালুকদার
সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর মাধ্যমে রায়গঞ্জ শিক্ষক সমিতিতে প্রশংসনীয় ভূমিকা রেখে গেলেন সমিতির সচিব মো. শামীম হোসেন তালুকদার। টানা তিন বছর শিক্ষক সমিতির কার্যক্রম পরিচালনা করে তিনি উপজেলার শিক্ষক সমাজের মন জয় করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় শিক্ষকরা জানান, দায়িত্ব পালনকালে তিনি সব সময় শিক্ষকদের খোঁজখবর রাখতেন এবং যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন।
সংগঠন পরিচালনায় তার মধ্যে কখনও বিরক্তি বা অহংকারের ছাপ দেখা যায়নি। বরং সহজ-সরল আচরণ এবং হাসিমুখে সবার সঙ্গে চলাফেরা করতেন তিনি।
শিক্ষক সমাজের একাধিক সদস্য বলেন, শিক্ষক সমিতির বিভিন্ন কার্যক্রমে তিনি আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এতে সমিতির কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং শিক্ষকদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে।
জানা যায়, মো. শামীম হোসেন তালুকদারের পরিবারে শিক্ষকতার ঐতিহ্য রয়েছে। তার পাঁচ ভাই শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। এছাড়া তার পিতা একজন শিক্ষক ছিলেন।
মো. শামীম হোসেন তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১ নভেম্বর ১৯৯৩ সাল থেকে হাতেম হাসিল ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।
স্থানীয় শিক্ষক সমাজ মনে করছেন, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে তিনি শিক্ষক সমিতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার