ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বোরো ফসল নিয়ে বারহাট্টার কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ২:২

চলতি বোরো মৌসুমে প্রায় প্রতিদিনই কালবোশেখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় বারহাট্টার কৃষকরা। বোরো ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। বিশেষ করে ধানের ছড়া ছাড়ার সময়ে শিলাবৃষ্টি ও কালবোশেখী ঝড়ের কারণে কৃষকদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ।

মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় দীর্ঘ খরার কবলে পড়েছিল এ এলাকার বোরো ফসল। খরা কাটিয়ে চৈত্রের প্রথম থেকে এখন পর্যন্ত প্রায় প্রতিদিনই শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় আঘাত হানার ফলে এবার বোরো ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। সংশ্লিষ্টরা বলছেন, বোরো মৌসুমের এ সময়ে ধান গাছে থোড় বের হচ্ছে, ঠিক সেই মুহুর্তে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আঘাত কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে।

সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চৈত্রের শুরু থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার নিচু জমিগুলো পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

কৃষকদের সাথে কথা বললে তারা বলেন, চলতি বোরো মৌসুমে বারহাট্টার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ ধানগাছগুলোতে যখন শীষ উঁকি দিচ্ছিল, ঠিক তখনই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের গাছগুলো হেলে পড়েছে। তাই ফলন অনেক কমে যাবে। এমন পরিস্থিতিতে আমরা খুব দুশ্চিন্তায় আছি।

কৃষি অফিসের তথ্যমতে, চলতি বোরো মৌসুমে বারহাট্টায় প্রায় পনেরো হাজার ৪০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। বড় ধরনের দূর্যোগ না হলে এবার ৯০ হাজার মেট্রিকটন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা