ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক ইশরাক


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১-৪-২০২৬ দুপুর ৪:৬
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
 
দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নতুন প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
 
এসময় তিনি বলেন, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। বিশেষ করে জেলার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
 
নতুন প্রশাসক আরও বলেন, জেলা পরিষদ জনগণের কল্যাণে কাজ করে। তাই জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। জেলার প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
 
উল্লেখ্য, নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তার বাবা চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকী অতীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক