মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিকারী বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার নেকমরদ গরুহাটি মাঠ থেকে একটি মিছিল বের হয়ে হাটের মূল সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে জড়ো হন। এ সময় তারা বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান নারায়ে তাকবির, আল্লাহু আকবর সহ বিভিন্ন স্লোগান দেন।
হেফাজতে ইসলামের উপজেলা আমির মাওলানা শামসুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন- হেফাজতে ইসলামের ঠাকুরগাঁও জেলা আমীর মাওলানা শাহী এমদাদুল হক, সেক্রেটারি মুফতি শরিফুল ইসলাম, (পীরগঞ্জ) সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ, জামায়াতে ইসলামীর জেলা প্রেস মিডিয়া আহবায়ক শাহাজালাল জুয়েল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তার বিরুদ্ধে কটূক্তি মুসলিম উম্মাহর জন্য গভীর আঘাত। আমরা বিধান রায়ের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এবং এ ধরনের কর্মকাণ্ডে যারা প্ররোচনা বা সহায়তা করেছে, তাদেরও চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তারকৃত বিধান রায়ের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে চার্জশিট দাখিল করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ্য করেন।
বিক্ষোভ-মিছিল ও সমাবেশে রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতা অংশ নেন। প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বিধান রায় (১৯) কে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার