ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে অবৈধভাবে বিক্রির সময় ডিজেল ও পেট্রোল জব্দ, জরিমানা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১২:৩০

তানোরে অবৈধ ভাবে বিক্রির সময় ১শ' ৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করে সরকারী মুল্যে উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রি করে দেন এবং অবৈধ ভাবে তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করে এভাবে যেন আর তেল বিক্রি না করেন সে নির্দেশনা দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বাড়ির পার্শ্বে উচ্চ মুল্যে জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল বিক্রির সময় তালন্দ গ্রামের ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে (জ্বালানী তেল বিক্রির লাইসেন্স না নিয়েই) বিভিন্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বর্তমানে সারা দেশের ন্যায় তানোরেও জ্বালানী তেলের ডিজেল ও পেট্রোল সংকটের কারনে তিনি উচ্চ মুল্যে তা বিক্রি করছিলেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অবৈধ ভাবে উচ্চ মুল্যে জ্বালানী তের ডিজেল ও পেট্রোল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরা হয়। সেখানে স্পটেই সরকারী মুলাে জব্দকৃত জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল উপস্থিত গ্রাহকদের মাঝে বিক্রি করা হয়েছে। এমন খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার