ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ধর্মঘট স্থগিতের পরও সিলেটে বন্ধ পেট্রোল পাম্প


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১:৭

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও সিলেটে এখনো স্বাভাবিক হয়নি পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল পর্যন্ত নগরীর কোথাও তেল বা গ্যাস বিক্রি হতে দেখা যায়নি, এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।

সরেজমিনে সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, সবগুলোতেই জ্বালানি বিক্রি বন্ধ রয়েছে। তেল ও গ্যাস না পেয়ে অনেক চালককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে।

ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক মাহমুদ হোসেন বলেন, সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরলাম, কোথাও তেল পেলাম না। ধর্মঘট স্থগিত হয়েছে শুনেছিলাম, কিন্তু বাস্তবে তো কিছুই চালু হয়নি। জরুরি কাজে বের হয়েও বিপাকে পড়েছি।

আরেক সিএনজি চালক রানা মিয়া বলেন, গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? সকাল থেকে বসে আছি। ইনকাম বন্ধ হয়ে গেছে। আগে যদি জানতাম, তাহলে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।

এর আগে বুধবার রাতে হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকরা। তবে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এদিকে ধর্মঘট স্থগিত হলেও কেন পাম্প চালু হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মালিক সমিতির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে কি না।

অন্যদিকে ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘন ঘন তদারকি, পুলিশ মোতায়েন এবং একাধিক পাম্পে জরিমানা আদায় করা হয়েছে, যা তারা হয়রানি হিসেবে দেখছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানেরে মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে জয়পুরহাট সরকারি কলেজের ৪ রোভারের ১৫০ কিলোমিটার পদযাত্রা শুরু