ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরের ওসি শাহিন মিয়া প্রত্যাহার,জানা গেল কারণ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ১:৩৩

অনৈতিক লেনদেনের অভিযোগে মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার তাকে মাগুরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, মো. শাহিন মিয়া গত বছরের ৭ ডিসেম্বর শ্রীপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠতে থাকে। এসব অভিযোগের ফলে এলাকার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতেছিলেন বলেও জানা যায়।


সম্প্রতি মাগুরায় নতুন পুলিশ সুপার হিসেবে মোল্লা আজাদ হোসেন দায়িত্ব গ্রহণ করার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মো. শাহিন মিয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ওসি শাহিন মিয়ার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে প্রত্যাহারের সংবাদ পেয়ে শ্রীপুরবাসী নবাগত পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং ভালো একজন দক্ষ অফিসারের প্রত্যাশা করছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী