ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধাকে নতুন ঘর করে দিলেন প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবির


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২-৪-২০২৬ দুপুর ২:৯
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর লাউজানা গ্রামের (৭০) বছর বয়সী অসহায় বৃদ্ধা নাছিমা বেগম গত ৪ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে তার একমাত্র বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর থেকে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
বিধবা নাছিমা বেগমই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র সন্তান প্রতিবন্ধী হওয়ায় জীবনের কষ্ট আরও বেড়ে যায়। বিষয়টি  মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জরুল ইসলাম লিটন,আমরা বিএনপি পরিবারের  
 অন্যতম উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফরিদপুরের বিশিষ্ট দানবীর প্রবাসী আলমগীর কবিরকে অবগত করলে, 
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নাছিমা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং এক সপ্তাহের মধ্যে ঘরটি তৈরি করে দেন। 
আজ বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে ফিতা কেটে নাছিমা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলীম মানিক,মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক মোঃ আলি মুনসুর দাউদ, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,
মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,
সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, মধুখালী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, 
স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব বিশ্বাস মিল্টন, শিপন মৃধা, তামিম খান,মোঃ ফারুক হোসেন,চরভদ্রাসন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব আদনান, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রবাসী বিএনপি নেতা আলমগীর কবিরের মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ‎ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু