ত্রিশালে পাষণ্ড - পিতার হাতে শিশুপুত্র খুন
শশুরালয় থেকে শিশু সন্তানকে পিত্রালয়ে নিয়ে আসার কথা বলে নির্মমভাবে হত্যা করেছে এক পাষ- পিতা। এঘটনায় ঘাতকসহ দুইজনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ছে। এঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানাযায়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকার মৃত হারিস ডাকাতের পুত্র সোহাগ মিয়া প্রেমের সম্পর্কে প্রায় ৬ বছর পূর্বে ৩য় বিয়ে করেন পাশ্বতর্বী একই গ্রামের লামিয়া আক্তারের সাথে। বিয়ের বছর দেড়েক পরে তাদের ঘর আলোকিত করে আসে পুত্র সন্তান। যার নাম রাখা হয় লাবিব। ঘাতক সোহাগের সাথে পারিবারিক দ্বন্ধের কারণে সন্তানকে নিয়ে পিত্রালয়ে বসবাস শুরু করেন ৩য় স্ত্রী লামিয়া আক্তার।
গত বুধবার বিকেলে পাষ- পিতা সোহাগ মিয়া শশুরালয় থেকে সন্তান লাবিব (৩) কে পিত্রালয়ে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে আসে। সন্ধ্যার পূর্বে পুনরায় পৌছে দেওয়ার শর্তে সন্তানকে নিয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে নানা বাড়ীর অদূর রায়েরগ্রাম এলাকার একটি কাচা রাস্তায় স্থানীয়রা এক শিশুর মরদেহ পরে থাকতে দেখে। স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে। ততোক্ষনে পরিচয় শনাক্ত হয় শিশু লাবিবের। শিশুটির ঘাতক পিতা সোহাগ এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট কর্মকা-ে জড়িত ও একাধিক মামলার আসামী বলেও নিশ্চিত করেছে ত্রিশাল থানা।
এ ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই ত্রিশাল থানা পুলিশের একাধিক টিম তদন্ত ও অভিযানে নামে। বুধবার দিনগত রাত আনুমানিক সোয়া তিনটার দিকে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত পাষন্ড পিতা সোহাগ মিয়া ও তাঁর প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া স্বীকার করে যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে নিজে তার সন্তানকে গলা টিপে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে চলে গেছে। গ্রেফতারকৃত আসামিকে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামি জাকিয়া আক্তারকেও আইনি প্রক্রিয়ায় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধারের পর আজ (বৃহস্পতিবার) সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied