তিন দিনব্যাপী হনুমান জয়ন্তী উৎসব শুরু,ভক্তদের ঢল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী হনুমান জয়ন্তী উৎসব। রূপসপুর আবাসিক এলাকায় স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন রামদূত সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার অনন্য আবহ।
আয়োজক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৫টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিমা স্থাপনের পর থেকেই ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরদিন বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয় পূজা-অর্চনা। পূজা উপলক্ষে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা প্রার্থনা ও আরাধনায় অংশ নেন।
সকাল ১১টায় ভক্তদের অংশগ্রহণে অঞ্জলি প্রদান করা হয়। অঞ্জলি শেষে দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্ত-অনুসারী অংশ নেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যায় বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলন করা হবে। এরপর সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যার এই আধ্যাত্মিক আয়োজন শেষে রাত ৭টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান এবং রাত সাড়ে ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক পর্বে সংগীত ও নৃত্য পরিবেশন করবে স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান বর্ণমালা সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা।
আয়োজকরা জানান, হনুমান জয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভক্তিমূলক বন্দনা, পূজা-অর্চনা, আরতি, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। এসব অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
রামদূত সংঘের পক্ষ থেকে আয়োজক কমিটির সদস্য প্রীতম পাল জয় ও বাপ্পি রায় জানান, বিশ্বশান্তি ও জগতের মঙ্গল কামনায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। তারা বলেন, 'হনুমান জয়ন্তী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই দিনটি উপলক্ষে আমরা ভক্তদের একত্রিত করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ সৃষ্টি করতে চাই। এছাড়া নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরাও আমাদের উদ্দেশ্য।'
তারা আরও জানান, তিন দিনব্যাপী এই উৎসব আগামীকাল শুক্রবার সকালে সমাপনী পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে। উৎসবকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং শেষ দিনেও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied