দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত: নালিতাবাড়ীতে লাইনে দাঁড়িয়ে তেল নিলেন ট্যাগ অফিসার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী সাইজুদ্দিন ফিলিং স্টেশনে দায়িত্ববোধ ও সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুক্তার মিয়া। যেখানে প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়, সেখানে তিনি সম্পূর্ণ ব্যতিক্রমী চিত্র উপস্থাপন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাগ অফিসার কোনো প্রকার ক্ষমতা বা প্রভাব ব্যবহার না করে সাধারণ মানুষের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের জন্য জ্বালানি তেল সংগ্রহ করেন। শুধু তাই নয়, তিনি তার অধীনস্থ বা সহকর্মীদের জন্যও কোনো আলাদা সুবিধার ব্যবস্থা করেননি। সবার জন্য সমান নিয়ম—এই নীতিতেই তিনি দায়িত্ব পালন করেছেন।
এমন দৃশ্য স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এটি শুধু একটি ব্যক্তিগত আচরণ নয়, বরং প্রশাসনিক সততা ও জবাবদিহিতার একটি শক্তিশালী বার্তা।
উপস্থিত একজন বাইক রাইডার বলেন, “এভাবে যদি প্রতিটি কর্মকর্তা নিজের দায়িত্ব পালন করেন, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
বর্তমান সময়ে যখন নানা অনিয়ম ও সুবিধাবাদের অভিযোগ শোনা যায়, তখন ট্যাগ অফিসার মুক্তার মিয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়। তার এই দায়িত্বশীলতা প্রমাণ করে—নৈতিকতা ও সৎ মানসিকতা থাকলে একজন কর্মকর্তা সহজেই জনগণের আস্থা অর্জন করতে পারেন।
এবিষয়ে, ট্যাগ অফিসার মুক্তার মিয়া বলেন, “ আমার বাসা শ্রীবরদী উপজেলায়। প্রতিদিন নালিতাবাড়ী আসা যাওয়া করতে মোটরসাইকেলে করে ৭৫-৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এজন্য আমারো তেলের প্রয়োজন হয়। তাই আমি লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছি কারণ, আমাকে দেখে যেন অন্যরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে তেল নিতে উৎসাহিত হয়।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের ইতিবাচক দৃষ্টান্ত প্রশাসনের অন্যান্য স্তরেও ছড়িয়ে পড়বে এবং জনসেবায় নতুন মানদণ্ড তৈরি করবে।
Aminur / Aminur
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন