ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিএমইউতে র‌্যালি, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৪-২০২৬ বিকাল ৬:১১

অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সম্মান, অধিকার এবং সমান সুযোগে গুরুত্বারোপ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে র‌্যালি, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ বৃস্পতিবার ২ এপ্রিল ২০২৬ইং তারিখে উদযাপিত হয়েছে। অটিজম ও মানবতা-প্রতিটি জীবনেরই মূল্য আছে এই স্লোগান নিয়ে আয়োজিত এসকল কর্মসূচীতে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) এর পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ডা. সানজিদা আহমেদ, সহকারী অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখসহ শিশু নিউরোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী ইপনার চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, মনোবিজ্ঞানী, নিউট্রিশনিস্ট, চাইল্ড ডেভলপমেন্ট থেরাপিস্ট, কাউন্সিলর ইন্সট্রাক্টর, অটিজম স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানসমূহে বক্তারা বলেন, বিশ্বে আগে যেখানে শতকরা ১.৭ জন শিশু অটিজমে আক্রান্ত ছিল বর্তমানে এই সংখ্যা তিনজনে উন্নীত হয়েছে। তাই এই পরিস্থিতি উদ্বেগজনক। ২০১৪ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে প্রতি দশ হাজারে ১৭ জন শিশু অটিজমে আক্রান্ত। বক্তারা গর্ভবতী অবস্থাতেই মা ও অনাগত নবজাতকের যতœ ও চিকিৎসার উপর গুরুত্ব দেন। আগেভাগে রোগ নিণর্য় সঠিক ব্যবস্থাপনা, শিশুদের মানসিক বিকাশে সহায়তা, অটিজম আক্রান্তদের শিক্ষা ও সামাজিকভাবে পুনর্বাসন, অভিভাবকদের সচেতনা বৃদ্ধি শিশুদের একাকিত্ব দূরীকরণ, গণমাধ্যমের প্রচার প্রচারণামূলক কার্যক্রম ইত্যাদি জোরদারের তাগিদ দেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারে দিবসটির প্রতিপাদ্য হল “অটিজম ও মানবতা-প্রতিটি জীবনেরই মূল্য আছে”। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই দিনটি এই কথা স্মরণ করিয়ে দেয় যে, শুধু সচেতনতা নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত স্বীকৃতি, অন্তর্ভুক্তি এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ। ২০২৬ সালের এই প্রতিপাদ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিউরো-ইনক্লুসিভ (সবার জন্য গ্রহণযোগ্য) পরিবেশ গড়ে তোলার বিশেষ করে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মক্ষেত্রে। অটিজমে আক্রান্ত ব্যক্তিরা যেন সম্মান, অধিকার এবং সমান সুযোগ পায়, সেটিই এই দিনের মূল বার্তা। এই দিবসটি শেখায় যে, প্রতিটি মানুষই অনন্য এবং মূল্যবান। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়; বরং এটি ভিন্ন এক সক্ষমতা, যা সঠিক সহায়তা ও ভালোবাসা পেলে সমাজের জন্য ইতিবাচক অবদান রাখতে পারে। বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে এই দিনে সচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল