ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

মোহনগঞ্জে স্কুলে শিশুদের খবারে অনিয়ম, ঠিকাদারের দায়িত্বে সরকারি চাকরিজীবী


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২-৪-২০২৬ বিকাল ৬:৩৩

নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারে অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলে সরকারিভাবে ঠিকাদারের মাধ্যমে বিতরণকৃত খাবারে সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম, কোন কোন দিন ডিম ও কলা দেওয়াই হয়নি। ফলে শিশুরা এসব পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। 
এসব অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পৌরশহর ও উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন অনিয়মের তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৯ মার্চ থেকে টিফিনের খাবার বিরতণ শুরু করা হয়। এসব বিদ্যালয়ে ১৩ হাজার ৩৫৭ শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচদিন রুটি,  সিদ্ধ ডিম, দুধ ও স্থানীয় মৌসুৃমী ফল দেওয়ার কথা। ঢাকার সততা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের দায়িত্ব পায়। তবে মোহনগঞ্জ এলাকায় ঠিকাদারের মনোনীত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলার পূর্বধলা উপজেলার মো. ওলিউল্লাহ নামে এক ব্যক্তি। ওলিউল্লাহ ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি চাকরির পাশাপাশি করছেন ঠিকাদারিও। 
পৌরশহরের দেওথান এলাকার অভিভাবক স্বর্ণা আক্তার বলেন, আমার ছেলে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গতকাল শুধু বনরুটি দিয়েছে। সিদ্ধ ডিম দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। শুনেছি বিকালে ডিম সরবরাহ করেছে ঠিকাদার। আজ বৃহস্পতিবার বনরুটি আর কাঁচা ডিম দিয়েছে। 
এ বিষয়ে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন, গতকাল বুধবার বিকালে বনরুটি আর ডিম নিয়ে আসে ঠিকাদার। ওই সময় অর্ধেক শিক্ষার্থীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তারপরও খাবার রিসিভ করে উপস্থিত অর্ধেক শিক্ষার্থীকে দিয়েছি। বাকি শিক্ষার্থীদের আজ সকালে কাঁচা ডিম ও বনরুটি দিয়েছি। আজকের খাবার বেলা সাড়ে বারোটায় নিয়ে এসেছিল তাই গ্রহণ করিনি। খাবার পেরত দিয়েছি। যথা সময়ে শিক্ষার্থীদের খাবার স্কুলে পৌঁছানোর বিষয়ে কর্তৃপক্ষের দৃষি আকর্ষণ করেন তিনি।
উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল জিয়া বলেন, সিডিউল অনুযায়ী আজকে টিফিনে শিক্ষার্থীদের বনরুটি আর সিদ্ধ ডিম দেওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারের পক্ষ থেকে শুধু বনরুটি দেওয়া হয়েছে। সিদ্ধ ডিম দেওয়া হয়নি। গতকালও একইভাবে শুধু বনরুটি দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত সিডিউল অনুযায়ী যথাযথভাবে শিক্ষার্থীদের খাবার সরবরাহের দাবি জানান তিনি।
উপজেলার গলগলি মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক তালুকদার বলেন, গতকাল আমার বিদ্যালয়ে যেসব রুটি ও ডিম দেওয়া হয়েছে, ওই খাবার অনেক শিক্ষার্থী বমি করেছে। অনেকে অসুস্থ হয়েছে। মানসম্মত খাবার দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এদিকে ঠিকাদারের দায়িত্বে থাকা গৌরিপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওলিউল্লাহ বলেন, আমি আসলে ঠিকাদারের প্রতিনিধি নই। ঠিকাদার আমার পরিচিত হওয়ায় কাজ দেখাশোনা করতে আসছি। তবে কর্মস্থল থেকে ছুটি নিয়ে এসেছি। তিনি বলেন, স্কুলে খাবার বিতরণ মাত্র দুদিন হলো শুরু হয়েছে। এত ব্যাপক পরিমাণ খাবার সংগ্রহ ও তদারকি করা বেশ কঠিন কাজ। তবে কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, খাবার বিতরণে নানা অনিয়ম- অসংগতি বিষয়টি জানার পর ঠিকাদারকে ডাকা হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বসে তাকে সতর্ক করা হয়েছে। যথাসময়ে খাবার সরবরাহ করতে বলা হয়েছে। এ কাজে লোকবল বাড়াতে বলা হয়েছে। নতুন শুরু করায় এমন সমস্যা হয়েছে, পরবর্তীতে আর এমনটা হবে বলে জানিয়েছে ঠিকাদার। 
বিষয়টি অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, অনিয়মের বিষয়টি জানার পর ঠিকাদারকে ডেকে সতর্ক করা হয়েছে। সবেমাত্র কাজ শুরু হওয়াসহ নানা অজুহাত থাকলেও যথা সময়ে খাবার সরবরাহ করতে বলা হয়েছে। পরবর্তীতে সঠিক সময়ে মানসম্মত খাবার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঠিকাদার। ঠিকাদারির দায়িত্বে কোন সরকারি চাকরিজীবী থাকার নিয়ম নেই। ওলিউল্লার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

Aminur / Aminur

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব