বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম-নিউমোনিয়া বিষয়ক ওরিয়েন্টেশন ও বিশেষায়িত ওয়ার্ড উদ্বোধন
দেশে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তা মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে “Trend of Re-emergence of Measles in Bangladesh” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার এবং শ্বাসকষ্টজনিত চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আইসিডিডিআর,বি এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মির্জা মোঃ জিয়াউল ইসলাম। স্বাগত বক্তব্যে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক বলেন, আইসিডিডিআর,বি উদ্ভাবিত স্বল্পমূল্যের বাবল সিপ্যাপ প্রযুক্তি নিউমোনিয়াজনিত মৃত্যুহার কমাতে এবং অক্সিজেন ব্যবহারে সাশ্রয়ী ভূমিকা রাখবে। তিনি এ প্রযুক্তির দেশব্যাপী বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হুসাইন চিকিৎসা নীতিশাস্ত্রের গুরুত্ব তুলে ধরেন এবং সময়োপযোগী চিকিৎসা পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। তিনি জানান, হাম প্রতিরোধে আগামী রোববার থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. এ. কে. এম. আজিজুল হক। তিনি হাসপাতালের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেন এবং নতুন চিকিৎসা সরঞ্জাম প্রদান করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. তাহমিদ আহমেদ। তাহমিদ আহমেদ হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত ওয়ার্ড চালুর উদ্যোগকে স্বাগত জানান এবং বাবল সিপ্যাপ প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ৫৪ শয্যার আইসিইউ সুবিধাসম্পন্ন একটি বিশেষায়িত হাম ওয়ার্ড এবং বহিঃবিভাগে সার্জারি বিভাগের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন।
এ সময় হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর,আইসিডিডিআর,বি, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা