‘লিও মেসি স্ট্যান্ডের’ সামনে মেসির গোল, সুয়ারেজে মায়ামির রক্ষা
ইন্টার মায়ামি তাদের ‘জীবন্ত কিংবদন্তি’ লিওনেল মেসিকে সম্মানিত করতে অভিনব উদ্যোগ নেয়। নিজেদের নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম তার নামে রেখেছে। তারই সামনে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করে নু স্টেডিয়ামের উদ্বোধন স্মরণীয় করে রাখলেন।
বহু প্রতিক্ষীত নতুন স্টেডিয়ামে মায়ামির প্রথম গোল এলো তাদের সেরা খেলোয়াড় মেসির কাছ থেকে। মাত্র ১০ মিনিটের মধ্যে গোলের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিজের নামে নামকরণ করা স্ট্যান্ডের সামনে স্মরণীয় গোলটি করেন তিনি। তবে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
অবশ্য নু স্টেডিয়ামে প্রথম গোলটি মেসির নয়। অতিথি দলের ডিফেন্ডার গুইলহেরমো বিরো করেন প্রথম গোলটি। আর্জেন্টাইন গ্রেট বিরোর গোলের চার মিনিট পর হেড করে জাল কাঁপান।
প্রথমার্ধে অস্টিন দুইবার পোস্টে আঘাত করে এবং পেনাল্টির জোরালো আবেদন জানিয়ে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে তারা আরেকটি গোল করে মায়ামির উৎসব নষ্ট করতে চেয়েছিল। বিরল এক মুহূর্তের কারণে গোলও পেয়ে যায় তারা। প্রতিপক্ষের বক্সের প্রান্তে মেসি বলের দখল হারানোর ১০ সেকেন্ড পর অস্টিন জেইডেন নেলসনের সৌজন্যে লিড নেয়।
অস্টিনের ওপর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মেসি তার প্রায়শ্চিত্ত করার জন্য উঠেপড়ে লাগেন। দারুণ পায়ের কাজ দেখিয়ে তার নেওয়া একটি শট প্রতিহত করেন গোলকিপার ব্রাড স্টুভার। তিনি না পারলেও আরেক দক্ষিণ আমেরিকান তারকা মায়ামিকে স্বস্তি এনে দেন। নির্ধারিত সময়ের ৯ মিনিট বাকি থাকতে এবং বদলি নামার কিছুক্ষণ পর ৩৯ বছর বয়সী লুইস সুয়ারেজ চমৎকার ভলিতে স্কোর ২-২ করেন।
লিও মেসি স্ট্যান্ড ও ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা মেসির আরেকটি ঝলক দেখার অপেক্ষায় ছিল। তার একটি ট্রেডমার্ক ফ্রি কিক শেষ মিনিটে পোস্টে আঘাত করে ফিরে এসে তাদের হতাশ করে।
গত মৌসুমে এমএলএস কাপ জেতার পর মায়ামি শনিবার প্রথম হোম ম্যাচ খেলল। ছয় বছরেরও বেশি সময় ধরে ফোর্ট লডারডেলে হোম ম্যাচ খেলার পর এবার নিজ শহরে ফিরল তারা।
শেষ পাঁচ এমএলএস ম্যাচে অপরাজিত মায়ামি। এনিয়ে টানা চার ম্যাচ জয়হীন থাকল অস্টিন।
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি