ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

বিসিবিতে পদত্যাগের হিড়িক, কী হচ্ছে আসলে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ১২:৩৫

দীর্ঘদিন পর গতকাল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বোর্ডের চতুর্থ সভা। দুপুর থেকে শুরু হওয়া এই সভা শেষ হয় রাত নয়টা নাগাদ। সভা শেষের আগে পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু।

এরপর ঘণ্টা দুয়েকের ব্যবধানে একই পথে হাঁটলেন শাহনিয়ান তানিম, মেহেরব আলম এবং মঞ্জুরুল আলম। হঠাৎ করেই একই দিনে কেন চার পরিচালকের পদত্যাগ! সবার মনেই প্রশ্ন উঁকি দিচ্ছে। তবে পদত্যাগ করা এক পরিচালক জানান, বোর্ডের কাজে সন্তুষ্ট হতে না পেরে আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

এদিকে আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদে সবশেষ বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন জমা পড়বে। তার আগের রাতে সরে দাঁড়ালেন চার পরিচালক। জানা গেছে পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল রাত ১০টা নাগাদ মেইলের মাধ্যমে নিজেদের পদত্যাগের কথা জানান তিন জন পরিচালক। 

বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহনিয়ান তানিম। এ ছাড়া মেহেরব সিকিউরিটি কমিটির এবং মঞ্জুরুল মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন। তাদের প্রত্যেকেই পদত্যাগের নেপথ্যে ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেন। বর্তমান বিসিবির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর।

তদন্ত কমিটিকে কাজ করতে দেওয়ার পক্ষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু, ‘অস্থিরতা থাকলে আমাকে এখানে দেখতেন? যেটা শুনছি, একটা তদন্ত কমিটি হয়েছে। তাদের কাজ করতে দিতে হবে। আমাদের যে যার দায়িত্ব তা পালন করছি। ভবিষ্যতে যদি কিছু হয় এ নিয়ে আমরা চিন্তিত না। সবাই জানেন আমরা প্যাশন হিসেবে এসে সার্ভিস দিচ্ছি।’

বিসিবির প্রথম নারী পরিচালক রুবাবা দৌলা জানান, ‘আজ আমরা ৯ ঘণ্টা বোর্ড মিটিং করলাম। বেশ কিছু এজেন্ডা নিয়ে সামনে তাকিয়েছি আর কী কী করা যায়। আজ যেসব শুনলেন, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ার একেকজনকে নির্ধারণ করে তাদের নিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবাই দায়িত্বশীল। কাজের দিকেই লক্ষ্য রাখছি। যেটা হবার সেটা হবে, আমরা যেন ঠিকমতো কাজ করি।’

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার