ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সকালের সময়ের সাংবাদিক বোরহানের ওপর হামলা, সমকামী গ্রুপের ৮ সদস্য কারাগারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ৪:৩৬

রাজধানীর শাহবাগ এলাকায় দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিনের ওপর শুক্রবার হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে ৮ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।
জানা যায়, প্রতি শুক্রবার শাহবাগ এলাকায় একটি নির্দিষ্ট কমিউনিটির (সমকামী গ্রুপ) কিছু সদস্য জড়ো হন—এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের। ৩ মার্চ এ ধরনের একটি গোপন মিলনমেলার আয়োজনের তথ্য পেয়ে পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হন সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন। তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এ বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বোরহান উদ্দিন ইয়াসিন ঘটনাস্থলে ভিডিও ধারণের চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন।
ঘটনার দিন রাতে অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালায় এবং ৮ জনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।
স্থানীয় এক পথচারী হাসিবুল বলেন, “প্রতি শুক্রবার এখানে কিছু লোক জড়ো হয়, যা অনেক সময় পথচারীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভ্রাম্যমাণ দোকানদারও একই ধরনের অভিযোগ করে দৈনিক সকালের সময়–কে বলেন, “তাদের আচরণ অনেক সময় সাধারণ মানুষের কাছে অস্বস্তিকর মনে হয়।”
এ বিষয়ে আহত সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি যাচাই করতে সেখানে যাই। একপর্যায়ে তাদের কার্যক্রম ভিডিও করতে গেলে এবং প্রশ্ন করলে তারা আমার ওপর হামলা চালায়। এরপর কী হয়েছে, তা আমার মনে নেই।”

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল