ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আখাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫-৪-২০২৬ দুপুর ৪:৫৩

 বর্ডার গার্ড বাংলাদেশের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৫৯ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। 
অধিনায়ক
বজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, শনিবার ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি টহলদল ২৭৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদান করা হয়েছে। 
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম আরো জানান, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বর্তমান বিজিবি মহাপরিচালকের এই নির্দেশনা বাস্তবায়নে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এলক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা