ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই শুরু হয় মূল সমস্যা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিরাপত্তার কথা জানিয়ে সরে যায় বাংলাদেশ দল। পরবর্তীতে বিসিসিআই ও বিসিবির মধ্যে চলা অস্থিরতা কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে বিসিবি। গণমাধ্যমে বিষয়টি আসার পর এবার এ নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
এবার এ বিষয়ে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপির পার্ট। ভারতের বিপক্ষে গত বছর যে সিরিজটা হওয়ার কথা ছিল, এই সিরিজটা এই বছর রি-শিডিউল হয়েছে। যেকোনো বোর্ডের সাথেই কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়।’
এদিকে মিরপুরে চলছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প এ নিয়ে নাফীস বলেন, ‘এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজের আগ পর্যন্ত চালিয়ে যেতে পারব। একটু গরম, কিন্তু প্লেয়াররা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’
‘পুরো প্র্যাকটিস সেশনটা প্রথমে শুধুমাত্র ফিটনেস ছিল এবং ফিল্ডিং ছিল, এখন স্কিল-ফিটনেস-ফিল্ডিং সবই হচ্ছে। আমরা সিরিজের আগে খুব বেশি সময় পাই না, এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।’
Aminur / Aminur
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি