ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সেলিম প্রধানের মুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৪-২০২৬ রাত ১২:৭

ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও দ্রুত কারামুক্তির দাবিতে এবার নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সেলিম প্রধানের পরিবার ও রুপগঞ্জের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম প্রধান পরিকল্পিত ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলার শিকার। ফ্যাসিষ্ট আমলে কোনো সুস্পষ্ট অপরাধ ও প্রমাণ ছাড়াই তাকে দীর্ঘ ৪ বছরের বেশি সময় কারাভোগ করতে হয়েছে।

বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন।

তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কখনো তাকে একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ হিসেবে, আবার কখনো অন্য দলের সঙ্গে সংশ্লিষ্ট দেখিয়ে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধন থেকে প্রশ্ন তোলা হয়, একজন ব্যক্তি যিনি অতীতে বিভিন্ন অভিযোগে নির্যাতনের শিকার হয়েছেন, তাকে কেন আবার নতুন করে ভিত্তিহীন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে এবং কেন তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ধারাবাহিকভাবে মামলা দেয়া হচ্ছে।

কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, বিষয়টি মানবিক ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে একজন ভুক্তভোগী নাগরিক ন্যায়বিচার পান এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা অটুট থাকে।

মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সেলিম প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগসমূহের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ, তার সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এ মানববন্ধনে বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিলের মহাসচিব মনিরুল ইসলাম, জাপান বাংলাদেশ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান, জাপান বাংলাদেশ আড়তের ব্যবসায়ী সালমা আখতার এবং সেলিম প্রধানের চাচাতো ভাই জামান উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে সেলিম প্রধানের মুক্তির দাবিতে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তার পরিবার। মানববন্ধনে অংশ নিয়ে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলায় তাকে কারাবন্দী রাখা হয়েছে।
তারা আরও দাবি করেন, সেলিম প্রধানের কোনো সক্রিয় রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হচ্ছে। মানববন্ধনে উপস্থিত পরিবার সদস্যরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল