ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঢাকায় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উদযাপিত হয়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৪-২০২৬ রাত ১২:২১

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আজ রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে "একসাথে পথ চলি- নিঃসঙ্গতা দূর করি" প্রতিপাদ্যে  এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসাইন্স বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন খান ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর ক্রোমোজোম সম্পর্কে এর ব্যবস্থাপনা ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপনা করেন।
তিনি বলেন, ডাউন সিনড্রোম হল ২১ নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত প্রতিলিপি বা ট্রাইসোমির কারণে সৃষ্ট একটি জন্মগত জেনেটিক অবস্থা। প্রতিটি শিশু, মা এবং বাবা থেকে ২৩ জোড়া ক্রোমোজোমের মাধ্যমে বংশানুক্রমিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। কোনো কারণে ২১তম জোড়ায় একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতি ঘটলে তখন যে ভিন্নতা সৃষ্টি হয় তাকে ডাউন সিনড্রোম বলে । এর কারণে বিশেষ কিছু শারীরিক বৈশিষ্ট্য এবং মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধিপ্রতিবন্ধতা প্রকাশ পায়। বিশ্বজুড়ে প্রতি এক হাজার শিশুর মধ্যে ১টি শিশু এই সিনড্রোম নিয়ে জন্মায়। এ সমস্ত শিশুর বিকাশে তাদের পিছনে লেগে থাকলে এ শিশুরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে বলে জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক।বিপুল জনগোষ্ঠীর এদেশে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও সরকার 
ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুর কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের সবরকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশে ১২ ধরনের প্রতিবন্ধীতা আছে। ডাউন সিনড্রোম প্রতিবন্ধিতা তার  মধ্যে একটি।
তিনি বলেন, আমাদের দেশে ৪ ধরনের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৮ হাজার ৩০ জন ডাউন সিনড্রোম ব্যক্তি সনাক্ত করা সম্ভব হয়েছে। 
শনাক্তকরণ প্রক্রিয়াটি চলমান রয়েছে। 
তিনি বলেন, ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুদের সরকারিভাবে  অভিভাবকদের সচেতন করা, বুদ্ধিপ্রতিবন্ধীদের শনাক্ত হলে তাদের কিভাবে লালন পালন করা হবে, তা প্রশিক্ষণ দেওয়াসহ  সাইকোসোসাল কাউন্সিলিং দেওয়া হয়।
তাদের সেবা, পরিচর্যা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে সরকারের যে সেবামূলক কার্যক্রম আছে তার সাথে অভিভাবকদের কোলাবোরেসন দরকার। 
সমাজকল্যাণ সচিব আরো বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় বেশি পারদর্শী হয় ডাউন সিনড্রোম শিশুরা। তাদের সেবাযত্ন দিয়ে গড়ে তুলতে পারলে ডাউন সিনড্রোম শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও সমাজের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হতে পারে এ আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহযোগিতা প্রদান ও তাদের  কল্যাণে সরকারেরর পাশাপাশি  সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে  আগার আহবান জানান তিনি। তিনি বলেন,
বর্তমান সরকার নির্বাচনের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড প্রদানসহ নানানরকম জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ডাউন সিনড্রোম বৈশিষ্ট সম্পন্ন সকল শিশুকে শুভেচ্ছা পুরুস্কার, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। এছাড়াও ৪০ জন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা প্রণোদনা প্রদান করা হয়।  সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু-কিশোরদের হাতে শুভেচ্ছা পুরস্কার, সার্টিফিকেট , আর্থিক প্রণোদনা এবং  ৪০ জন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা প্রণোদনা তাদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অ:দা:) মুছাম্মৎ শাহীনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ,  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তরিকুল আলম এবং  সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহাবুব। অনুষ্ঠানে ডাউন সিনড্রোম বুদ্ধিপ্রতিবন্ধী শিশু কিশোর, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্হিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি