ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তকে নতুন ফোন উপহার সঞ্জুর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:৫৩

রাস্তায় হঠাৎ প্রিয় তারকাকে দেখা। সেটাই যে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে তা ভাবতেও পারেননি কেরালার এক সমর্থক। প্রিয় তারকাকে দেখা এবং ছবি তোলা তো হলোই। সঙ্গে উপহার হিসেবে পেলেন ৪০ হাজার টাকা দামের একটি ফোনও। কেরালার এক সমর্থকের দিনটা এভাবেই স্মরণীয় করে রাখলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। 

আইপিএলে ব্যস্ত সময় পার করছেন সঞ্জু স্যামসন। যদিও ব্যাট হাতে তেমন ছন্দে নেই এবার। পরবর্তী ম্যাচের আগে ভোট দিতে নিজের রাজ্যে ফিরেছিলেন সঞ্জু। সেখানেই এই ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোজিকোড় থেকে কোয়ম্বত্তূরের উদ্দেশে যাচ্ছিলেন সাঞ্জু। বিকেল ৫.১৫ নাগাদ গাড়ি থামিয়ে একটি ফোন ধরেন তিনি। একই সময়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেবল টেকনিশিয়ান শবরীশ এবং তার বন্ধু। এমন সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি দেখে উৎসুক দৃষ্টি দেন। হঠাৎ করেই বুঝতে পারেন, গাড়ির ভেতরে খোদ সঞ্জু বসে রয়েছেন!

সেই সময় সঞ্জু একটি ভিডিও কলে ছিলেন। দুই সমর্থককে তিনি অপেক্ষা করতে বলেন। ফোন শেষ হওয়ার পর তাদের সঙ্গে কথা বলেন। কেমন আছেন জিজ্ঞাসা করার পাশাপাশি ছবি তুলতেও রাজি হয়ে যান। শবরীশ নিজের ফোন বের করে ছবি তুলতে যান। তবে সেই ফোনের ডিসপ্লের কিছু জায়গা ভাঙা ছিল।

সঞ্জু জিজ্ঞাসা করেন ফোনে কী হয়েছে। শবরীশ জানান, ফোনের সফটওয়্যার আপডেটের পর এমনটা হয়েছে। তা শুনে সঞ্জু গাড়ির পেছনের দরজা খুলে শবরীশকে নতুন একটি ফোন উপহার দেন। এমন উপহার পাবেন ভাবতেও পারেননি শবরীশ। তিনি অবাক হয়ে যান। আরও কিছু ক্ষণ কথাবার্তার পর সঞ্জু গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল