সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)-এর আহ্বায়ক কমিটি গঠন
নাগরিক অধিকার ও গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করা সংগঠন সেন্টার ফর সিটিজেনস রাইটস (সিসিআর)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা নাগরিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার পর সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নোমান সালমানকে আহ্বায়ক এবং সাংবাদিক রাহাত হুসাইনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। একই সঙ্গে সংগঠনের মুখপাত্র ও দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকর্মী মো. মহিন উদ্দিন স্বপনকে।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ক্রীড়াবিদ মাসুদ কায়সার, সাংবাদিক মো. কামাল হোসেন, সাংবাদিক আহমেদ শাহেদ, কে এম রায়হান, নিয়ামুল হাসান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি ইউকে নন্দম জয়সহ আরও অনেকে।
নতুন কমিটির নেতারা জানান, সিসিআর মূলত নাগরিক অধিকার, মানবাধিকার সচেতনতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও সংগঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, দেশের বিভিন্ন স্তরে নাগরিক অধিকার বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে সিসিআর ভবিষ্যতে গবেষণা, সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও সামাজিক উদ্যোগ আরও বাড়াবে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে এবং নাগরিক অধিকার রক্ষায় কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা