সুবিধাবঞ্চিতদের পাশে ‘হেভা ফাউন্ডেশন’
রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ‘হেভা ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিয়মিতভাবে খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় পোশাক বিতরণ করা হচ্ছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুজ্জামানের তত্ত্বাবধানে একদল স্বেচ্ছাসেবক রাতের আঁধারে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব সহায়তা পৌঁছে দিচ্ছেন। বিশেষ করে রাস্তার পাশে বসবাসকারী ছিন্নমূল মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে এই সহায়তা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসানুজ্জামান বলেন, “সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে।” তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা