হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজধানীর মুগদা মান্ডায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।
রঙিন সাজসজ্জা ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ ,
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি ও বিশেষ অতিথি ছিলেন মুগদা থানারঅফিসার ইনচার্জ আহসান উল্লাহ আরও উপস্থিত ছিলেন মুগদা,থানা বিএনপির সংগঠনের নেতাকর্মী সহ বিএনপির ৭১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম ও ৭২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক রতন এবং শিক্ষক ছাত্র অভিভাবক বৃন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি মো: জাকির হোসাইন।
দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিটি খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ তুলে দেন ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা স্মারক। মঞ্চে সারিবদ্ধভাবে সাজানো পুরস্কার অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। রঙিন ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত অনুষ্ঠানস্থল উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।
অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন