নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস
জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস এতা। ম্যাচ হারের পর তাৎক্ষণিক সিদ্ধান্তে নিজেদের পুরোনো কোচ স্টেফেন বমগার্টকে ছাটাইয়ের পর ম্যারিকে দায়িত্ব দিয়েছে ইউনিয়ন বার্লিন। এর আগে তিনি ছেলেদের বুন্দেস লিগায় প্রথম নারী সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পেয়েও ইতিহাস গড়েছিলেন।
গতকাল (শনিবার) বুন্দেস লিগার পয়েন্ট টেবিলের একেবারে তলানির দল (১৮তম) এফসি হেইডেনহেইমের কাছে ৩-১ গোলে হেরেছে ১১ নম্বরে থাকা ইউনিয়ন বার্লিন। এরপর মধ্যরাতেই ক্লাবটি প্রধান কোচ বমগার্ট, সহকারী কোচ দানিলো ডি সুজা এবং কেভিন ম্যাককেনাকে বরখাস্তের ঘোষণা দেয়।
ইউনিয়ন বার্লিনের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া ম্যারি-লুইস এতা এর আগে ছেলেদের অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী মৌসুম থেকে ইউনিয়ন বার্লিন নারী দলের কোচ হওয়ার কথা রয়েছে তার। সে কারণে তাকে পুরুষ দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাময়িক সময়ের জন্য। মূলত বুন্দেস লিগায় ইউনিয়ন বার্লিনের আর ৫ ম্যাচ বাকি। মৌসুমের অবশিষ্ট সময়টা ঠিকঠাক শেষ করাই তাদের লক্ষ্য।
এর আগে ২০২৩ সালে কেবল বুন্দেস লিগাই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ ক্লাব প্রতিযোগিতার ইতিহাসে প্রথম নারী সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ম্যারি-লুইস। ২০২৪ সালে ইউনিয়ন বার্লিনের তৎকালীন প্রধান কোচ নেনাদ জেলিকা বরখাস্ত হলে ৩৪ বছর বয়সী এই কোচ তিন ম্যাচ গণমাধ্যমের সামনে ক্লাবটির প্রতিনিধিত্ব করেন। সদ্য বরখাস্ত হওয়া বমগার্ট ইউনিয়ন বার্লিনের সাবেক ফুটবলার, ২০২৪-২৫ মৌসুমে তাকে কোচ বানায় ক্লাবটি। সাম্প্রতিক পারফরম্যান্স তার বিদায়ে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন ইউনিয়নের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট হেল্ড্ট।
এক বিবৃতিতে তিনি জানান, ‘আমি আনন্দিত যে মারি-লুইস এতা পূর্ব-পরিকল্পনা অনুযায়ী নারী দলের প্রধান কোচ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে এই দায়িত্বটি নিতে রাজি হয়েছেন। মৌসুমের দ্বিতীয়াংশে আমরা পুরোপুরি হতাশাজনক সময় পার করছি এবং পয়েন্ট টেবিল দেখে নিজেদের বিভ্রান্ত হতে দিতে পারি না। আমাদের পরিস্থিতি এখনও নাজুক এবং লিগে নিজেদের জায়গা নিশ্চিত করতে আমাদের পয়েন্ট খুব প্রয়োজন।’
১৮ দলের এই প্রতিযোগিতায় বর্তমানে ১১তম অবস্থানে ইউনিয়ন বার্লিন। রেলিগেশন জোনে থাকা সেন্ট পাউলির সঙ্গে তাদের ব্যবধান কেবল ৭ পয়েন্ট। মৌসুমের বাকি আর ৫টি ম্যাচ। শীতকালীন বিরতি শেষে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে কেবল দুটিতে জিতেছে বার্লিনের ক্লাবটি। যখন তাদের কেবল ৫ ম্যাচ বাকি, তখন অবনমন এড়াতে নতুন শুরুর লক্ষ্যে কোচ বদলে ফেলল।
Aminur / Aminur
অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই : ফ্লিক
‘দিল সে... কালান্দার্স’— পিএসএল থেকে ছিটকে যাওয়ার পর ইমন
নেইমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমান্বয়ে বাড়ছে!
ইয়ামালের নতুন মাইলফলকের রাতে শিরোপার আরও কাছে বার্সেলোনা
নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেই কোনো চমক
মাঠে ফেরার দিনই নতুন চোটে পড়লেন আর্জেন্টাইন তারকা
বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা
রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তকে নতুন ফোন উপহার সঞ্জুর
বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি
তৃতীয় বিভাগে নেমে যেতে পারে হামজার লেস্টার সিটি, আপিলেও শাস্তি বহাল
অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ