শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬-এর ইউনিয়ন পর্যায়ের খেলা।
আড়পাড়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় সমূহ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। শনিবার বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
খেলায় অংশগ্রহণকারী বালক ও বালিকা দল তাদের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য, শৃংখলা ও ক্রীড়া মনোভাব প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। খুদে ফুটবলারদের এই টুর্নামেন্ট ছিল প্রানবন্ত ও উৎসবমুখর। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড়, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস এবং শিক্ষকদের আন্তরিকতা ছিল লক্ষণীয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরুজ আলী বিশ্বাস, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষক আলী আহসান, ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্য মোঃ বনি আমিন বলেন, খেলাধুলা শুধু আনন্দের বিষয় না খেলাধুলা একটি ডিসিপ্লিনের বিষয়। যে মানুষ যত ডিসিপ্লিন, সে মানুষ তত সফল। তিনি বলেন, যারা খেলাধুলা পরিচালনা করেন যাদের স্কুলের মাঠ আছে, মাঠে তাদেরকে একটু কসরত শেখানো। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে নির্দিষ্ট বয়স ও নির্দিষ্ট উচ্চতা এর বাইরে কাউকে খেলতে দেয়ার সুযোগ নাই।
শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
Aminur / Aminur
বিএনপি উন্নয়নের গণতন্ত্রে বিশ্বাসী : ডা. লিটন এমপি
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার