ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

অ্যাতলেটিকোকে হারাতে অলৌকিকতার প্রয়োজন নেই : ফ্লিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ২:১৫

প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী জার্মান কোচ। গতকাল লা লিগার ৩১তম ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার বার্সেলোনার মনোযোগ অ্যাতলেটিকো মাদ্রিদের দিকে। 

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। দ্বিতীয় লেগ হবে অ্যাতলেটিকোর মাঠে। ন্যু ক্যাম্পে আগের ম্যাচে অধিকাংশ সময় ভালো খেলেও হারতে হয়েছে কাতালান জায়ান্টদের। ফ্লিক মনে করেন, মাদ্রিদ ক্লাবের বিপক্ষে জিততে কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আগের ম্যাচের মান ও মনোবল ধরে রাখলে ‘যে কোনো কিছু সম্ভব’।

চ্যাম্পিয়ন্স লিগে দলের পরের ম্যাচ নিয়ে ফ্লিক বললেন, ‘আমাদের কোনো অলৌকিকতার প্রয়োজন নেই। আমাদের ভালো খেলা খেলতে হবে এবং আমরা সেটা পারব। যে কোনো কিছু সম্ভব। অ্যাতলেটিকো দুর্দান্ত দল। কিন্তু আমাদেরও ভালো দল আছে এবং এটা করার সামর্থ্য রাখে।’

কাতালান জায়ান্টরা এই ডার্বি জিতে ৯ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে। হাতে আরও সাত ম্যাচ। এর মধ্যে ১২ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে তাদের শিরোপা। কিন্তু দলকে আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করেছেন ফ্লিক, ‘এখনো এটা শেষ হয়নি। ৯ পয়েন্ট ভালো, কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। এই ধরনের মানসিকতা নিয়ে আমরা এগোতে পারি না, আমি এটা মানব না। শেষ না হওয়া পর্যন্ত আমাদের সেরাটা খেলতে হবে এবং তারপরেও। আমরা এভাবে এগিয়ে যেতে থাকব। আশা করি আমরা মঙ্গলবার নিজেদের প্রমাণ করব।’

এমএসএম / এমএসএম

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল