ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুফিয়া হোসেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৪-২০২৬ বিকাল ৫:২

রংপুরের প্রবীণ বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোজাফফর হোসেন-এর স্ত্রী সুফিয়া হোসেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রবিবার (১২ এপ্রিল) তিনি দলীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সুফিয়া হোসেন প্রয়াত স্বামীর রাজনৈতিক আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চান। তিনি বলেন, আমার স্বামী আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। আমি তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।

এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এক জনসভায় সুফিয়া হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

উল্লেখ্য, মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় অনুষ্ঠান চলা কালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন সুফিয়া হোসেন মনোনয়ন পেলে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল