জার্মান লিজেন্ডকে ফেরাচ্ছে রিয়াল
রিয়াল মাদ্রিদের বিখ্যাত সাদা জার্সিতে অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছিলেন তিনি। বিদায়টাও ছিল যুতসই। শেষটা করেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে নিয়ে। ভালদেবেবাসে এখন আলোচনা চলছে টনি ক্রুসকে নিয়ে। তাকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে রিয়াল।
২০২৪ সালের জুনে রিয়ালের সঙ্গে এই জার্মান লিজেন্ডের সম্পর্ক ছিন্ন হয়। ভক্ত-সমর্থকদের ভালোবাসায় মাঠ থেকে অশ্রুসিক্ত বিদায় নেন সাবেক মিডফিল্ডার। তবে আবার হয়তো পুনর্মিলনী হতে যাচ্ছে। তিনি ফিরবেন, তবে খেলোয়াড় হিসেবে নয়। কোনো উচ্চ প্রশাসনিক বা ক্রীড়া বিষয়ক ভূমিকায় তাকে ক্লাবে ফেরানোর কথা চলছে।
এখন পর্যন্ত বিষয়টি চার দেয়ালেই সীমাবদ্ধ। আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি ক্রুসকে। স্প্যানিশ সংবাদপত্র এএস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মৌসুমের শুরুতে তিনি ফিরতে পারেন। ক্লাবের ধারণা, চূড়ান্ত চুক্তি হওয়ার পর তিনি যে ভূমিকাতেই দায়িত্ব পান না কেন, ক্লাবের অগ্রগতিতে অসামান্য অবদান রাখবেন।
ক্রুসের বিদায় মাদ্রিদিস্তার স্মৃতিতে এখনো অমলিন। বার্নাব্যুতে তার শেষ উপস্থিতি ছিল আবেগঘন। তাকে বিদায় দিতে গিয়ে অনেকেই কেঁদেছেন। এর ছয় দিন পর বিশ্বকাপ জয়ী জার্মান তারকা তার ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতে ক্যারিয়ারের দারুণ ইতি টানেন। খেলোয়াড় হিসেবে এ যেন নিখুঁত সমাপ্তি।
Aminur / Aminur
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু
কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত
নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড
ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক