পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
আগামী এক বছরের জন্য বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খালেদ হোসেন সোহাগ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান সুমন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ।
রোববার (১২ এপ্রিল) রাতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং উপদেষ্টা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী নাসির উদ্দীন, ড. ইমরান হোসাইন, অ্যাড. ড. শরিফুল ইসলাম, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. এমদাদুল হাসান ও অ্যাড. মোহাম্মদ আব্দুস শুকুর।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রিজওয়ান রুপ দীনেশ, ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, মো. মোজাম্মেল হোসেন, মো. খলিলুর রহমান মুন্না, ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান এবং অ্যাড. মিজান মোহাম্মদ মহাসিনকে।
অঞ্চলভিত্তিক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. আব্দুল হান্নান (ঢাকা), এরশাদুল ইসলাম রুহাদ (চট্টগ্রাম), মো. মাহমুদ হাসান মিল্টন (খুলনা), মো. ইসমাইল হোসেন (রাজশাহী), মো. মাহমুদুল ইসলাম সাগর (বরিশাল), মো. আতাউর রহমান রনি (ফরিদপুর), খাইরুল ইসলাম মঞ্জু (ময়মনসিংহ), মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর (কুমিল্লা), জয়নাল আবেদিন (সিলেট) এবং মো. মাসুদ রানা (রংপুর)।
এছাড়া দফতর সম্পাদক হয়েছেন কাওসার শেখ, সহ-দফতর সম্পাদক মো. তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক শাহেদ বিন বারী, প্রচার সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম সিরাজ এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন ইঞ্জি. মো. ইমরান হোসেন।
গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাংবাদিক জি. এম. রোকনুজ্জামান এবং সহ-গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. মাইন উদ্দিন লিংকন। আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক হয়েছেন তানভীর ইউসুফ এবং প্রবাসী পেশাজীবী সম্পাদক হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান।
মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. মোহাম্মদ মহসীন চৌধুরী, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক হয়েছেন মাওলানা মো. মনিরুল ইসলাম। আইন সম্পাদক হয়েছেন অ্যাড. মো. হাবিবুর রহমান এবং সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাড. মোস্তফা রানা।
মেডিকেল সেল সমন্বয়ক করা হয়েছে ডা. তোফায়েল আহমেদ দিহানকে এবং সহ-সমন্বয়ক হয়েছেন ডা. ইবনুল আকীল চৌধুরী।
ইঞ্জিনিয়ার সেল সমন্বয়ক হয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল খান এবং সাংবাদিক সেল সমন্বয়ক হয়েছেন সাংবাদিক মারজান চৌধুরী।
শিক্ষা ও গবেষণা ফোরাম সমন্বয়ক হয়েছেন বিলাল মাহিনী এবং সহ-সমন্বয়ক হয়েছেন রশীদ আহাম্মদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাড. মো. ফরিদ উদ্দিন, সেলিনা রহমান, এনামুল হক, মো. শরীফুজ্জামান, মাহফুজা খাতুন এবং মনি ইসলাম।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা